রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
১০০০ টাকার বান্ডিলে ১০০ টাকার নোট
চট্টগ্রাম অগ্রণী ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ আত্মসাৎ,গ্রেফতার-২
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৭:০৫ পিএম  আপডেট: ১৩.০৮.২০২৬ ৭:১০ পিএম  (ভিজিট : ৭৯)
X

বন্দর নগরী চট্টগ্রামের লালদীঘিতে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ‘অগ্রণী ব্যাংকের করপোরেট শাখার’ভল্ট থেকে জালিয়াতির মাধ্যমে চার কোটি ৩৮ লাখ টাকা সরিয়ে নেওয়ার সুনিদিষ্ট অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। অগ্রণী ব্যাংকের ওই শাখার ভল্টে এক হাজার টাকার বড় নোটের বান্ডিলের ভেতর কৌশলে একশ টাকা বা এরচেয়ে ছোট নোট রেখে প্রায় ৪ কোটি ৩৮ লাখ টাকা সরিয়ে নেওয়ার সুনিদিষ্ট অভিযোগ রয়েছে।

আর এ জালিয়াতি ও চুরির ঘটনায় ব্যাংকের ক্যাশ ইনচার্জ মো. কামরুল হোসেন এবং মো. জাফরুল্লাহ তানভীর নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) জালিয়াতি ও বিপুল পরিমান টাকা আত্মসাৎ ও  গ্রেফতারের বিষয়ে গণমাধ্যমকে জানানো হয়েছে। আর এই অভিযোগে গত ১০ আগস্ট চট্টগ্রামে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। তা নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) জনসংযোগের দায়িত্বে থাকা সহকারী কমিশনার আমিনুর রশিদ।

এদিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিএমপি জানিয়েছে, অগ্রণী ব্যাংকের লালদীঘি পূর্ব করপোরেট শাখার সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ কামরুল হোসেন অজ্ঞাতপরিচয় বিবাদীর যোগসাজশে ভল্টে নগদ অর্থ জমা দেওয়ার সময় এক হাজার টাকার বড় নোটের বান্ডিলের ভেতর একশ টাকা বা এরচেয়ে ছোট নোট কৌশলে রেখে মনগড়ামতো ভল্টের হিসাব মিলিয়ে রাখতেন।

 ২০২৫ সালের ১ জুন থেকে গত ৯ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে এ কাজ করা হয়। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে ১০ আগস্ট কোতোয়ালি থানায় মামলা করা হয়। পরে পুলিশ কামরুল হোসেন এবং হাটহাজারীর বাসিন্দা ব্যবসায়ী জাফরুল্লাহ তানভীরকে গ্রেফতার করে।

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝