রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ অটোরিকশায় বাড়ছে বিদ্যুতের চাহিদা: বিদ্যুৎমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৫:৩৮ পিএম   (ভিজিট : ৫০)
X

ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশার কারণে দেশে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, বিপুলসংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশা রাতে চার্জ দেওয়া হচ্ছে। এর বড় অংশই অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে চলছে। এসব সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎ বিভাগের কর্মীরা হামলার শিকার হচ্ছেন বলেও জানান তিনি।

এলএনজি সরবরাহ বাড়াতে আরও তিনটি টার্মিনাল স্থাপনের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। এর মধ্যে একটি টার্মিনালের জন্য ১০-১২ দিন আগে অর্ডার দেওয়া হয়েছে। মোংলা-হিরন পয়েন্ট এলাকাতেও একটি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা রয়েছে।


তেল নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকট সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝