ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক

পুলিশের আলোচিত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
বরখাস্ত কর্মকর্তারা হলেন—বিপ্লব কুমার সরকার, সুদীপ কুমার চক্রবর্তী, মো. ইকবাল হোসাইন, রাজন কুমার দাশ, গোলাম রুহানী ও কাজী আশরাফুল আজীম।
তাদের মধ্যে বিপ্লব কুমার সরকার ও সুদীপ কুমার চক্রবর্তী বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। ইকবাল হোসাইন খুলনা রেঞ্জে, রাজন কুমার দাশ কক্সবাজারের ৮ এপিবিএনে, গোলাম রুহানী ডিএমপিতে এবং কাজী আশরাফুল আজীম চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত ছিলেন।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আ.দৈ/আরএস




















