রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগে ৭৭ হাজার পদ শূন্য, দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৬:২১ পিএম   (ভিজিট : ৫৫)
X

শিক্ষক নিয়োগে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন। তিনি বলেন, বর্তমানে দেশে ৭৭ হাজার শিক্ষক পদ শূন্য রয়েছে। এসব পদে শুধু যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে।

মঙ্গলবার রাজধানীতে এক সেমিনারে শিক্ষামন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষক নিয়োগ নিয়ে নিয়মিত বৈঠক করছেন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হবে না।

শিক্ষক সংকটের পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন, কারিগরি শিক্ষা ও বিদেশি ভাষা শিক্ষার ওপরও গুরুত্ব দেন তিনি। ইংরেজির পাশাপাশি জাপানি ও কোরিয়ান ভাষা শেখার সুযোগ বাড়ানোর কথা জানান।


এ ছাড়া এসএসসিতে শূন্য পাস করা প্রায় ৩১২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সরকারি অর্থ ও এমপিও সুবিধা নিয়ে কোনো প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস না করলে তা মেনে নেওয়া হবে না।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাহিদাহীন বিষয়ে অতিরিক্ত গ্র্যাজুয়েট তৈরি এবং মানহীন কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনেরও সমালোচনা করেন তিনি। শিক্ষার্থীদেরও গুজবে কান না দিয়ে যৌক্তিক দাবিতে আন্দোলনের আহ্বান জানান।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝