রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের লাশ দেশে আনার ব্যবস্থা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়
ডেস্ক নিউজ
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১২:০৭ পিএম   (ভিজিট : ৫৫)
X

ভয়াবহ অগ্নিকাণ্ডে  সৌদি আরবে  একটি কারখানায় নিহত ১৬ বাংলাদেশি নাগরিকের মরদেহ দেশে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া শেষ হলে তাদের পরিবারের সম্মতি অনুসারে মরদেহ দেশে নিয়ে আসা হবে।

আজ সোমবার (১০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া এ তথ্য জানান।  এর আগে, সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হন। নিহতদের মধ্যে ১৩ জনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। বাকি তিনজনের মধ্যে দুজন নাটোরের নলডাঙ্গার এবং একজন রাজশাহীর বাগমারা 
গতকাল রোববার সৌদি আরবের ওই কারখানায় অগ্নিদগ্ধ হয়ে তাদের মর্মান্তিক মৃত্যু হয়। তারা সবাই ওই কারখানায় কাজ করতেন। অগ্নিকাণ্ডে প্রবাসীদের মৃত্যুর খবরে আত্রাই ও নলডাঙ্গা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনহারা পরিবারগুলোর আহাজারিতে সেখানকার বাতাস ভারী হয়ে উঠেছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝