রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সঠিক ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে: তথ্য প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৬:১৪ পিএম   (ভিজিট : ৪১)
X

বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার পেছনে যাঁদের অবদান ও আত্মত্যাগ রয়েছে, তাঁদের ভূমিকা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে লেখক-সাংবাদিক সাবরিনা শুভ্রার লেখা ‘শহীদ জিয়ার গল্প শোনো’ ও ‘ছোটদের প্রিয় খালেদা জিয়া’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানটির আয়োজন করে প্রকাশনা সংস্থা ‘দশমিক’।

ইয়াসের খান চৌধুরী বলেন, শিশু-কিশোরদের দেশের প্রকৃত ইতিহাস ও স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অবদান সম্পর্কে জানানো জরুরি। এ লক্ষ্যেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সঠিক ইতিহাস তুলে ধরতে কাজ করছে বলে জানান তিনি।

বিদেশে বেড়ে ওঠা বাংলাদেশি শিশু-কিশোরদের জন্য এ ধরনের বই ইংরেজিতে অনুবাদের ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তাঁর মতে, এতে প্রবাসী প্রজন্মও সহজে বাংলাদেশের ইতিহাস ও জাতীয় নেতাদের অবদান সম্পর্কে জানতে পারবে।


স্বাধীনতার ঘোষণা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, তাঁদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে না ধরলে সময়ের সঙ্গে ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো হারিয়ে যেতে পারে।

তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় অর্জিত গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষা করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে দেশে যেন পুনরায় ফ্যাসিবাদী শাসনের উত্থান না ঘটে, সে বিষয়ে জনগণকে সচেতন ও সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সংসদ সদস্য, শিক্ষাবিদ, সাংবাদিক, লেখক ও ছাত্রনেতারা বক্তব্য দেন। বক্তারা শিশু-কিশোরদের উপযোগী ইতিহাসভিত্তিক আরও বই প্রকাশের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝