রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতাকে গুলি-কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি
সাভার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৯:০৩ পিএম   (ভিজিট : ৫০)
X

সাভারের আশুলিয়ায় বিএনপি নেতা মো. ইসমাইল হোসেন মোল্লাকে হত্যার হুমকি দিয়ে বাসার সামনে গুলি, কাফনের কাপড় ও চিঠি রেখে গেছে দুর্বৃত্তরা।

শনিবার ভোরে ইয়ারপুর এলাকায় তার বাসার ফটকের সামনে বাজারের একটি ব্যাগ দেখতে পান ইসমাইল। ব্যাগের ভেতর ছিল কাফনের কাপড়, একটি গুলি, আতর, সাবান, গোলাপজল ও একটি চিঠি। চিঠিতে তাকে উদ্দেশ করে লেখা হয়—‘এত উইড়েন না’।

চিঠিতে আরও হুমকি দিয়ে বলা হয়েছে, নিজের ও পরিবারের আচরণ সংশোধন না করলে ‘অদৃশ্য’ কেউ এসে সালাম দেবে এবং তাকে পরকালের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। চিঠির শেষে প্রেরক হিসেবে লেখা হয়েছে—‘অদৃশ্য মুসাফির’।


ইসমাইল হোসেন মোল্লা ইয়ারপুর ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি এবং আসন্ন ইউপি নির্বাচনে সদস্য পদপ্রার্থী। তিনি বলেন, কারা এই হুমকি দিয়েছে তা জানেন না। তবে তিনি ভয় না পেয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে ব্যাগসহ গুলি, কাফনের কাপড় ও অন্যান্য সামগ্রী জব্দ করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝