রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভোরের পাতার এরতেজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৭:৫০ পিএম   (ভিজিট : ৪৭)
X

দৈনিক ভোরের পাতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার চেক ডিজঅনারের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ শনিবার (৮ আগস্ট) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ শুনানি শেষে এ আদেশ দেন।

বাদীপক্ষের লোকজন গণমাধ্যমকে জানায়, আর্থিক লেনদেন কেন্দ্র করে কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে ৫ কোটি টাকার একটি চেক ডিজঅনারের অভিযোগে মামলা করা হয়। বাদীপক্ষের দাবি, সংশ্লিষ্ট চেকটি ব্যাংকে জমা দেওয়ার পর পর্যাপ্ত অর্থ না থাকায় তা পরিশোধ হয়নি।

চেকটি প্রত্যাখ্যাত হওয়ার পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আদালতে মামলা করা হয়। মামলার শুনানি শেষে আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

কাজী এরতেজা হাসান দীর্ঘদিন ধরে গণমাধ্যম ও রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝