রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অ্যাম্বুলেন্সের জন্য গাড়িবহর থামালেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৮:১৮ পিএম   (ভিজিট : ৪৭)
X

নিজের গাড়িবহর থামিয়ে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সকে পথ করে দিতে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে আসার সময়ে এভিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার প্রান্তে প্রধানমন্ত্রী অ্যাম্বলেন্সকে পথ করে দেন বলে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গুলশানের বাসা থেকে সকালে রওনা হয়ে এক্সপ্রেসওয়ের পথে কারকাওয়ার বাজারের কাছে পথ দিয়ে চলার সময়ে হঠাৎ প্রধানমন্ত্রী গাড়ির লুকিং গ্লাসে দেখেন যে, বহরের পেছনে একটি অ্যাম্বুলেন্স রয়েছে। গাড়িটি ইতস্তত করছে, এগুবে কি এগুবে না।

আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী এটা দেখে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাকে নির্দেশ দেন যেন দ্রুত অ্যাম্বুলন্সেটিকে যেতে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর এই নির্দেশে বহর থামিয়ে অ্যাম্বুলন্সটিকে যেতে দেওয়া হয়। অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘এটি একটি বিরল দৃষ্টান্ত।

কারওয়ান বাজারের কাছে প্রাইভেট কারে মতিঝিলে আসা একটি বেসরকারি বীমা কোম্পানির কর্মকর্তা সালেহ উদ্দিন বলেন, ‘ওই সময়ে আমিও প্রধানমন্ত্রীর বহরের পেছনে ছিলাম। হঠাৎ সব গাড়ি থেমে গেছে। ভিভিআইপি নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা যখন অ্যাম্বুলেন্সটি বহরকে সাইড করে এগিয়ে দিচ্ছিলেন তখন আমার মনটা খুশিতে ভরে উঠেছে।


তিনি বলেন,এটা একটা মানবিক দৃষ্টান্ত। সাধারণত সরকার ও রাষ্ট্র প্রধানরা যখন সড়ক পথ অতিক্রম করতেন তখন যানবাহন চলাচল করতে দেয়া হতো না। জনগন দীর্ঘ সময় যানজটের দুর্ভোগ পোহাতে হতো।

তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হওয়ার পর এই অবস্থা থেকে যাত্রী সাধারণরা মুক্ত হয়েছেন। আজকে একজন মুমুর্ষ রোগীকে বহনকারী অ্যাম্বুলন্সকে পথ করে দিয়ে আরেকটা উদাহরণ সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝