বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
তেলের বাজার স্থিতিশীল, সংকটের শঙ্কা নেই—জ্বালানিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৫:০৫ পিএম   (ভিজিট : ৯৯)
X

দেশে জ্বালানি তেলের কোনো সংকট কখনো হয়নি, হবেও না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে জ্বালানি ও বিদ্যুতের পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

জ্বালানি তেলের মজুদের বিষয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘তেলের কোনো সংকট কখনো হয় নাই। এখনো হবে না। কখনো হবেও না। কারণ, পর্যাপ্ত স্টক আমরা ক্রয় করতে যাচ্ছি।’

তিনি বলেন, ‘এখন দেশে কোথাও লোডশেডিং নেই। যদি বিদ্যুৎ না থাকে, সেটা লাইনের ফল্টের কারণে থাকে না।গ্রামেও লোডশেডিং। যেটা হয়, আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা। যদি ফল্ট (ত্রুটি) হয়ে যায় বিদ্যুৎ ফ্লিপ করলে ওই ফল্ট লোকেট করতে তাদের সময় লাগে। সে জন্য বিদ্যুৎটা আসে না। আবার ত্রুটি ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে।’


জ্বালানিমন্ত্রী বলেন, ‘আজকে আমাদের এই ডিসি সম্মেলনে (জেলা প্রশাসক সম্মেলন) আমরা আমাদের জ্বালানি এবং বিদ্যুতের যে পরিস্থিতি সেটা তুলে ধরলাম। কিছুদিন আগে যে একটা কৃত্রিম সংকটের সৃষ্টি করা হয়েছিল। তাদের সহযোগিতায় আমরা সমস্যা থেকে উত্তরণ করতে পেরেছি। তাদেরকে ধন্যবাদ দিয়েছি।’

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝