রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসার মেয়াদ শেষে অবস্থান করলে নিষেধাজ্ঞা—বাংলাদেশিদের সতর্ক করল শেনজেন দেশগুলো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৪:৫৭ পিএম   (ভিজিট : ৬৭)
X

বাংলাদেশিদের জন্য শেনজেন ভিসা ব্যবহারে নতুন করে সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত ইউরোপের ২৯টি দেশের দূতাবাস। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর শেনজেন অঞ্চলে অবস্থান না করার বিষয়ে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।


সোমবার (৪ মে) দূতাবাসগুলোর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক যৌথ বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসার শর্ত লঙ্ঘন করলে ভবিষ্যতে শেনজেনভুক্ত দেশগুলোতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে এবং নতুন ভিসা পাওয়াও কঠিন হয়ে যেতে পারে।


দূতাবাসগুলো আরও জানায়, নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে তা গুরুতর ভিসা লঙ্ঘন হিসেবে গণ্য হবে। তাই ভবিষ্যতে ভ্রমণ জটিলতা এড়াতে ভিসার নিয়ম কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।


উল্লেখ্য, শেনজেন অঞ্চল ২৯টি ইউরোপীয় দেশের সমন্বয়ে গঠিত, যেখানে একটি ভিসার মাধ্যমে স্বল্পমেয়াদে একাধিক দেশে ভ্রমণের সুযোগ পাওয়া যায়।


আ.দৈ./ এম.এস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝