রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে এআই ক্যামেরা, নিয়ম ভাঙলেই ই-নোটিশ
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৫:৪১ পিএম   (ভিজিট : ৯৯)
X

রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সড়কে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে এখন আরও কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে।


ডিএমপি সূত্র জানায়, শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে স্থাপিত আধুনিক ক্যামেরার মাধ্যমে যানবাহনের বিভিন্ন অনিয়ম শনাক্ত করা হচ্ছে। এসব অনিয়মের মধ্যে রয়েছে সিগন্যাল অমান্য, নির্ধারিত লেন ভঙ্গ, উল্টো পথে চলাচল, অবৈধ পার্কিং এবং যত্রতত্র যাত্রী ওঠানামা।


নতুন চালু হওয়া ই-প্রসিকিউশন ব্যবস্থার মাধ্যমে নিয়ম ভঙ্গকারী যানবাহনের মালিক বা চালকের কাছে স্বয়ংক্রিয়ভাবে নোটিশ পাঠানো হচ্ছে। নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্ধারিত ট্রাফিক বিভাগ বা ডিএমপি কার্যালয়ে উপস্থিত হয়ে আইন অনুযায়ী জরিমানা পরিশোধ করতে হবে। জরিমানা ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও দেওয়া যাচ্ছে।


ডিএমপি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ না করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, যার মধ্যে সমন জারি বা গ্রেপ্তারি পরোয়ানাও থাকতে পারে।


এদিকে, প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার অপব্যবহার ঠেকাতে সতর্কবার্তাও দিয়েছে পুলিশ। কোনো ধরনের ভুয়া নোটিশ বা প্রতারণামূলক কর্মকাণ্ডের শিকার হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় বা ট্রাফিক অফিসে জানানোর আহ্বান জানানো হয়েছে।


সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ সিসিটিভি ব্যবস্থার মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সহজ হবে।

আ.দৈ./ এম.এস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝