বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
মিরপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোর রুমে আগুন লাগানোর ঘটনায় জড়িত তিনজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৯:১৭ পিএম   (ভিজিট : ১০১)
X

রাজধানী মিরপুর মডেল থানাধীন মিরপুর-২ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোর রুমে দুর্বৃত্ত কর্তৃক আগুন লাগানোর ঘটনায় জড়িত ০৩ (তিন) জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ আসমাউল ইসলাম (৩০), মোঃ জিন্নাত আলী বিশ্বাস (৫৫) ও মোঃ হুমায়ুন কবির খান (৫৯)।মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১ মে) রাত আনুমানিক ২ টা থেকে সাড়ে ৪ টার মধ্যে মিরপুর মডেল থানাধীন মিরপুর-২ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২য় তলার স্টোর রুমে অজ্ঞাতনামা দুর্বৃত্ত কর্তৃক আগুন লাগানো হয়। 

উক্ত ঘটনায় ৭৩৫ টি ল্যাপটপের মধ্যে ৪৫০ টি ভালো অবস্থায়, ৩৩টি আংশিক ক্ষতিগ্রস্ত, ২৯টি অধিক মাত্রায় ক্ষতিগ্রস্থ এবং ১৪০টি সম্পূর্ণ পোড়া অবস্থায় পাওয়া যায়। বাকী ৮৩ টি ল্যাপটপ পাওয়া যায়নি। এঘটনায় মিরপুর মডেল থানার একটি নিয়মিত মামলা করা হয়।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার (২ মে) আনুমানিক বিকেলে মিরপুর মডেল থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত শিক্ষা অধিদপ্তর কর্মরত পরিচ্ছন্নকর্মী (মাস্টার রোল) আসামি মোঃ আসমাউল ইসলামকে মিরপুর-২ নং এলাকা হতে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত আসামী মোঃ আসমাউল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত থেকে নিজে উক্ত ভবনের স্টোর রুমে আগুন লাগানোর কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামির স্বীকারোক্তি ও প্রাপ্ত তথ্য বিশ্লেষণের পর মিরপুর মডেল থানা পুলিশ একই দিন ৪:৩০ ঘটিকার সময় মিরপুর শিক্ষা অধিদপ্তরে অভিযান পরিচালনা করে মামলার ঘটনার সাথে জড়িত আসামি মোঃ জিন্নাত আলী বিশ্বাস (৫৫) ও  মোঃ হুমায়ুন কবির খান (৫৯) দ্বয়কে গ্রেফতার করে।   গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝