রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জামায়াত নেতা ডা. তাহেরের ‘শিশু মুক্তিযোদ্ধা’ পরিচয়ের দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৭:৪০ পিএম   (ভিজিট : ৫৬)
X

নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১আসনের সংসদ সদস্য (এমপি) ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।

ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আজকে রাজাকার-আলবদরের কথা বলছেন। এটা এখন ডেড ইস্যু। কেন বলছি- আজকে আমরা এখানে বসে আছি। আমরা তো কেউ রাজাকার ছিলাম না আলবদর ছিলাম না।’ 

তিনি বলেন, ‘যদি আপনি সেভাবে মুক্তিযোদ্ধার কথা বলেন- আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা। আমার বাড়ি বর্ডারে। বাড়িটা একটু বড় ছিল। যারা মাইগ্রেট করতে ইন্ডিয়াতে তারা প্রথমে এসে আমাদের উঠান ইত্যাদিতে স্থানে আশ্রয় নিত। আমরা তাদের কিছু নাস্তা খাওতাম আর সেনাবাহিনী (পাকিস্তানি সেনাবাহিনী) টহল দিচ্ছে কিনা এটা পাহারা দিতাম। 


যখন সেনাবাহিনী টহল বন্ধ থাকত আমরা তাদেরকে (যারা মাইগ্রেট করতে ইন্ডিয়াতে) গাইড করতাম- তারা যেন ইন্ডিয়া পার হয়ে যেতে পারে। সুতরাং ওইভাবে দাবি করার কোনো কারণ নাই।’ 

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝