রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইনুকে ‘টেনশন না করতে’ বলায় দুই কনস্টেবলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৭:২৯ পিএম   (ভিজিট : ৮৩)
X

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা দিতে আনা-নেওয়ার সময় শৃঙ্খলাবহির্ভূত আচরণের অভিযোগে দুই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ঘটনায় তাদের ট্রাইব্যুনালের নিরাপত্তা দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মাহমুদুল হাসানের স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারকে জানানো হয়। 

চিঠিতে কনস্টেবল মো. জামাল হোসেন ও মো. সোলাইমান হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, ২৯ এপ্রিল আসামি হাসানুল হক ইনুকে এজলাস থেকে হাজতখানায় আনা-নেওয়ার পথে দুই কনস্টেবল পেশাগত আচরণের পরিপন্থী কথাবার্তায় যুক্ত হন। 


এ সংক্রান্ত ভিডিও ফুটেজে তাদের কার্যকলাপ স্পষ্টভাবে ধরা পড়েছে বলে উল্লেখ করা হয়। ট্রাইব্যুনালের মতে, এ ধরনের আচরণ নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করার পাশাপাশি বিচারিক প্রক্রিয়ার জন্যও ঝুঁকিপূর্ণ।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে আদালতে তোলার সময় ইনুকে ‘টেনশন না করতে’ বলতে শোনা যায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের। ভিডিওটি ভাইরাল হওয়ার পরই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝