রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জুলাই থেকেই স্কুলড্রেস ও জুতা পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৮:১৩ পিএম   (ভিজিট : ৫৭)
X

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আগামী জুলাই মাস থেকে পাইলট প্রকল্প আকারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস বিতরণ শুরু হবে। একই সঙ্গে শিক্ষার্থীরা পাটের তৈরি স্কুলব্যাগ এবং জুতাও বিনামূল্যে পাবে।

বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।শিক্ষামন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে পরবর্তীতে সব উপজেলার সব শিক্ষার্থীর কাছে এসব সামগ্রী পৌঁছে দেওয়া হবে। পরবর্তীতে মাদরাসা ও হাইস্কুলে এই উদ্যোগের অন্তর্ভুক্ত হবে।

এহছানুল হক মিলন জানান, এক লাখ শিক্ষার্থীর জন্য ড্রেস, ব্যাগ, জুতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজিএমইএ। অন্যান্য প্রতিষ্ঠান এবং সংগঠনও বিভিন্ন পরিমাণে দেবে এসব সামগ্রী।


এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, পাইলট প্রকল্প হিসেবে প্রতি উপজেলার ২টি করে প্রাইমারি স্কুলের ক্লাস ওয়ানে ব্যাগ, ড্রেস ও জুতা দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। এ কার্যক্রম আরও বিস্তৃত করতে ব্যবসায়ী এবং তাদের সংগঠনের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝