বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
দেশে সুশাসন নিশ্চিত করতে হবে: বিমানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৯:০২ পিএম  আপডেট: ২৮.০৪.২০২৬ ৯:০৫ পিএম  (ভিজিট : ৫৬)
X

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে। অসহায় মানুষ যেন আইনের সুরক্ষা থেকে বঞ্চিত না হয়— এক্ষেত্রে বিচারক ও আইনজীবীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে মানিকগঞ্জ জজ কোর্ট প্রাঙ্গণে জাতীয় আইনি সহায়তা দিবস উপলক্ষে লিগ্যাল এইড আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিনিয়র জেলা ও দায়রা জজ এসকে এম তোফায়েল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আসাদ মোহাম্মদ মাহমুদুল ইসলাম, নারী ও শিশু ট্রাইব্যুনালের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছ জগলুল হোসেন, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম, লিগ্যাল এইড অফিসার দুরাখসা জাহান প্রিয়াংকা এবং পিপি নুরতাজ আলম বাহারসহ অনেকে। 

এর আগে দিবসটি উপলক্ষে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে মন্ত্রী জেলা পরিষদের অর্থায়নে সদর উপজেলায় ৬ তলা ফাউন্ডেশন বিশিষ্ট চারতলা আধুনিক ডাকবাংলো ঊর্ধ্বমূখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝