রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৭:৫৪ পিএম   (ভিজিট : ১৬৯)
X

এক শিক্ষকের বিরুদ্ধে যৌতুক দাবি ও স্ত্রী নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতিতা স্ত্রী শেফালি আক্তার তার স্বামীর বিরুদ্ধে মামলা করে উল্টো নিরাপত্তাহীনতায় ভুগছেন। অবিলম্বে অভিযুক্ত শিক্ষক আজিজুর রহমান অপুর বিচার দাবি করেছেন তিনি। 

রোববার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে আযোজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। 
লিখিত বক্তব্যে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় সুনামগঞ্জ ধর্মপাশা মহদীপুরের অপুর সঙ্গে। নানা কথাবার্তার এক পর্যায়ে প্রথমে প্রেম পরে পরিনয় ঘটে তাদের। 

তবে সুচতুর অপু টাকা হাতানোর টার্গেটে শেফালীকে স্ত্রী হিসেবে মেনে নিতেননা। টাকা আদায় করতে শারীরিক নির্যাতন চালাতেন। হাতিয়ে নিয়েছেনও মোটা অংকের টাকা। অসহায় শেফালী অপুর বিরুদ্ধে মামলা করে উল্টো বিপাকে পড়েছেন। তাকে মামলা তুলে নেয়াসহ নানা হুমকি ধমকি অব্যাহত রেখেছেন অপু। 

শেফালী জানান, ময়মনসিংহ নাসিরাবাদ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক অপু। প্রতিনিয়ত টাকা না দিলেই মারধর করত। তাছাড়া নিজেদের অন্তরঙ্গ ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে ব্লাকমেইল করারও অভিযোগ রয়েছে অপুর বিরুদ্ধে। 


সংবাদ সম্মেলনে বেশকিছু দাবি তুলে ধরেন শেফারী আক্তার। তার দাবিগুলো হলো- অপরাধী শিক্ষককে শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্থায়ীভাবে বহিঃস্কার করা হোক। 

শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সব শিক্ষক পেশাজীবী নিয়োগের আগে ব্যাকগ্রাউন্ড চেক বাধ্যতামূলক করা হোক। এই ধরণের অপরাধের বিরুদ্ধে দ্রুত বিচার ও শান্তির ব্যবস্থা নিশ্চিত করা হোক। পেশাগত দায়িত্ব পালনে আবার একই ধরনের ঘটনা না ঘটার জন্য কেন্দ্রীয় রেজিস্ট্রি লাইফ টাইম নিষেধাজ্ঞার ব্যবস্থা করা হোক।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝