রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বাড়লেও পণ্যমূল্য স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৮:৩৮ পিএম   (ভিজিট : ৭০)
X

যুদ্ধের কারণে বৈশ্বিক সংকট সৃষ্টি হওয়ায় দেশে জ্বালানি তেলের দাম যতটা বেড়েছে তাতে পণ্যমূল্যে বড় প্রভাব পড়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের গোদনাইলে বর্ণালি টেক্সটাইল অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রি ও চিত্তরঞ্জন টেক্সটাইল মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

এ সময় মন্ত্রী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে মূল্যস্ফীতি বৃদ্ধির গুজব থেকে সকলকে সতর্ক থাকার আহবান জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে জ্বালানির কারণে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত কিংবা রপ্তানি কমেনি, এটি বৈশ্বিক সমস্যা। সরকার শিল্প কারখানা সচল রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তায় সরকার এলএনজি স্টোরেজ ফ্যাসিলিটি (গ্যাস-সংরক্ষণাগার) তৈরি করবে জানিয়ে মন্ত্রী বলেন, গ্যাস সংরক্ষণ সক্ষমতা বাড়াতে স্থলপথে সংযোগ সৃষ্টির চেষ্টা করছে সরকার।


এ সময় মন্ত্রী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জমি উদ্ধার করে শিল্প করিডোর সৃষ্টি ও বিনিয়োগে উদ্যোগ নেওয়ার কথাও জানান। পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম অংশ নেন। পরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় শহীদ জিয়া হল প্রাঙ্গণে বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধনী করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ দপ্তরের কর্মকর্তারা।

আ.দৈ/আরএস








Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝