রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বনানীতে সড়ক দুর্ঘটনা, বাসের ধাক্কায় প্রাণ গেল ২ জনের
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৬:০৪ পিএম   (ভিজিট : ৬৮)
X

রাজধানীর বনানীতে ভূঁইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৩টা ৫০ মিনিটে সেতু ভবনের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনই পুরুষ। তবে তারা পথচারী নাকি বাসের যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ‎দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মইনুদ্দিন। 

তিনি জানিয়েছেন, ভূঁইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।


এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মহাখালী থেকে গাজীপুর যাওয়ার পথে তৃতীয় লিঙ্গের লোকদের তোপের মুখে ভুঁইয়া পরিবহনের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ফুটওভার ব্রিজে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। 

খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝