রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গণভোট ইস্যুতে বিএনপিকে দায়িত্ব নিতে হবে: পরওয়ার
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৮:২১ পিএম   (ভিজিট : ১০২)
X

গণভোট বাস্তবায়ন নিয়ে সৃষ্ট সংকটের সমাধান বিএনপিকেই করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (২২ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে খেলাফত মজলিস আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোট বাস্তবায়ন প্রসঙ্গে ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে সিদ্ধান্ত নেওয়ার বক্তব্যের কোনো যৌক্তিকতা নেই। এটি জনগণের সঙ্গে প্রতারণার শামিল বলেও তিনি মন্তব্য করেন। তার দাবি, বিএনপি পূর্বে গণভোট বাস্তবায়নে বাধা দিয়েছে এবং গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়ে নোট অব ডিসেন্ট দেখিয়ে তা এড়িয়ে যেতে চাইছে।

তিনি সংবিধান সংস্কার পরিষদ গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রীকে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান।জ্বালানি পরিস্থিতি নিয়েও সমালোচনা করে তিনি বলেন, দেশে জ্বালানি সংকট প্রকট হলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় তা অস্বীকার করছে। বাস্তবে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনই পরিস্থিতির প্রমাণ।


তিনি আরও অভিযোগ করেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করার চেষ্টা চলছে এবং সহিংসতার মাধ্যমে ব্যর্থতা আড়াল করা হচ্ছে। চট্টগ্রাম সিটি কলেজে সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে তিনি সংশ্লিষ্টদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝