রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার : বাণিজ্যমন্ত্রী
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮:৪১ পিএম   (ভিজিট : ১০৪)
X

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাজারে সিন্ডিকেট করা কতিপয় ব্যক্তির হাতে দেশের মানুষকে সরকার জিম্মি হতে দেবে না।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স বিষয়ক সভা শেষে তিনি এ কথা জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব খাদ্যপণ্যের ওপর তেমন পড়বে না। মূল্যস্ফীতি ঘটলেও সেটির প্রভাব যেন প্রান্তিক জনগোষ্ঠীর ওপর না পড়ে সেজন্য হস্তক্ষেপ করবে সরকার।

তিনি আরো বলেন, সরকারের অনেক সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম আছে, টিসিবি আছে, দুই ঈদে আলাদা করে ট্রাকে পণ্য বিক্রি করা হয়। এছাড়া, ফ্যামিলি কার্ড আছে, সেটির আস্তে আস্তে বিস্তার হবে।


খন্দকার আব্দুল মুক্তাদির জানান, এই মুহূর্তে আমদানি পণ্যের মজুত স্থিতিশীল। তবে খোলা সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেলের ঘাটতি রয়েছে বলে স্বীকার করেন মন্ত্রী।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝