রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে আলোচিত শিক্ষার্থী ইকবাল হত্যা মামলায় ৭ জনের ফাঁসি
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬:৪২ পিএম   (ভিজিট : ৯০)
X

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় কলেজ শিক্ষার্থী শাহীনুর আলম ওরফে ইকবাল হত্যা মামলায় সাতজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ রায় ঘোষণা করেন। বাদী পক্ষের আইনজীবী রফিকুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— উপজেলার কামারিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামের আসিফ রানা, মোহাম্মদ আলী, গোলাম হোসেন, আব্দুল হেলিম, ফরিদ আহম্মেদ, ইউনুছ আলী ও শামছুল হক। ‎এছাড়া এই মামলায় খালেদা আক্তার এবং রেহেনা খাতুনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড; অনাদায়ে এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

জানা গেছে, ২০২১ সালের ৩১ মে রাত ১১টা পর তারাকান্দার পলাশকান্দা গ্রাম থেকে নিখোঁজ হন ময়মনসিংহের শিক্ষার্থী ইকবাল। তখন তার বড় ভাই ইঞ্জিনিয়ার মো. সেলিম মিয়া বাদী হয়ে তারাকান্দা থানা অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন। 


৫ জুন পুলিশ বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংক থেকে ইকবালের মরদেহ উদ্ধার করে। এ মামলায় আসামি আব্দুল হেলিম ও খালেদা আক্তার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তাদের স্বীকারোক্তিতে উঠে আসে আরও সাতজনের নাম।

রায়ে সন্তোষ প্রকাশ করে মামলার বাদী ইঞ্জিনিয়ার সেলিম মিয়া বলেন, পুলিশ ও আইনজীবীদের নিঃস্বার্থ সহযোগিতার কারণে এমন রায় এসেছে। দ্রুত রায় কার্যকরের দাবি জানান তিনি।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝