রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী ঢাকায় ভারতের হাইকমিশনার
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬:৩৬ পিএম   (ভিজিট : ৫৭)
X

বাংলাদেশে ভারতের কূটনৈতিক মিশনে বড় পরিবর্তনের আভাস পাওয়া গেছে। ঢাকায় দেশটির পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বিজেপি নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দিনেশ ত্রিবেদী।

হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মা-এর স্থলাভিষিক্ত হতে পারেন তিনি। প্রণয় ভার্মাকে ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে ব্রাসেলস-এ পাঠানোর পরিকল্পনা রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন পর কোনো প্রতিবেশী দেশে একজন সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বকে কূটনৈতিক দায়িত্বে পাঠানোর উদ্যোগ নিয়েছে ভারত। এ নিয়োগ কার্যকর হতে বাংলাদেশ সরকারের সম্মতি প্রয়োজন।

৭৫ বছর বয়সী দিনেশ ত্রিবেদী ভারতের রাজনীতিতে পরিচিত মুখ। তিনি ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) সরকারের সময় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সে সময় তিনি তৃণমূল কংগ্রেস-এর সদস্য ছিলেন। পরে ২০২১ সালে দলটি ছেড়ে ভারতীয় জনতা পার্টি-তে যোগ দেন।


বিশ্লেষকদের মতে, ঢাকা-দিল্লি সম্পর্ক নতুনভাবে গড়ে তোলার প্রেক্ষাপটে এই নিয়োগ গুরুত্বপূর্ণ হতে পারে। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছে বলেও ধারণা করা হচ্ছে।

এদিকে, গুরুত্বপূর্ণ দেশগুলোতে রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের কূটনৈতিক দায়িত্বে পাঠানোর প্রবণতা নতুন নয়। এর আগে ভারতের সাবেক সেনাপ্রধান দালবীর সিং সুহাগ সেশেলসে হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সার্বিকভাবে, সম্ভাব্য এই নিয়োগকে ভারতের কূটনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝