সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৪:২৭ পিএম   (ভিজিট : ৯৩)
X

বাংলাদেশের ইতিহাসের নজিরবিহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী এককভাবে ৬৮টি আসনে নির্বাচিত হয়েছে। ফলে সংসদে প্রাপ্ত আসনের অনুপাতে ১১টি সংরক্ষিত নারী আসন পাবে জামায়াত ইসলামী। ইতোমধ্যে সংরক্ষিত আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে দলটি। 

গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) দলের এক সহকারী সেক্রেটারি এ তথ্য নিশ্চিত করে জানান, ১১ জনের নামের চূড়ান্ত তালিকা আগামী ২০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এ তালিকায় দলীয় নেত্রীদের পাশাপাশি বাইরের দুইজনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
চূড়ান্ত তালিকায় থাকা ১০ জনের মধ্যে রয়েছেন মহিলা জামায়াতের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, মানবসম্পদ ও আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি এবং নাজমুন্নিছা নিলু।

এছাড়া অঞ্চলভিত্তিক প্রতিনিধিত্বে চট্টগ্রাম থেকে মেরিনা সুলতানা, সিলেট থেকে মাহফুজা খানম, বগুড়া অঞ্চল থেকে সাজেদা সামাদ এবং প্রকৌশলী মারদিয়া মমতাজের নাম রয়েছে। দলের কোটা থেকে জাগপা সভাপতি তাসমিয়া প্রধান এবং এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতুকেও মনোনয়ন দেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চূড়ান্ত করতে দলীয় অভ্যন্তরে আলোচনা ও যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝