রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মেয়ে পরিচয়ে ফাঁদ, ধারাবাহিক যৌন সহিংসতায় জড়িত ব্যক্তি গ্রেপ্তার
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৬:৫৯ পিএম   (ভিজিট : ১৪২)
X

রাজধানীতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে প্রতারণা ও যৌন সহিংসতার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত রাশেদুল ইসলাম রাব্বি নারী পরিচয়ে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে তরুণীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলে পরে ফাঁদে ফেলতেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওয়ারী বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী এ তথ্য তুলে ধরেন।

পুলিশ জানায়, মিরপুর এলাকার মেয়েদের টার্গেট করে অভিযুক্ত প্রথমে অনলাইনে সম্পর্ক তৈরি করতেন। পরে দেখা করার প্রলোভন দেখিয়ে তাদের যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় নিয়ে যেতেন। সেখানে তার ব্যবহৃত দুটি আলাদা বাসায় নিয়ে যৌন নির্যাতন ও গোপনে ভিডিও ধারণ করা হতো।

অভিযোগ অনুযায়ী, এসব ভিডিও ব্যবহার করে ভুক্তভোগীদের ব্ল্যাকমেইল করে নিয়মিত অর্থ আদায় করতেন তিনি। অভিযানের সময় তার কাছ থেকে কয়েকজন ভুক্তভোগীর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যেখানে অপরাধের প্রমাণ পাওয়া গেছে।


পুলিশ জানায়, প্রাথমিকভাবে একটি পর্নোগ্রাফি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হলেও তদন্তে আরও অন্তত ১০টি ঘটনার তথ্য পাওয়া গেছে। ইতোমধ্যে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, ভুক্তভোগীর সংখ্যা আরও বেশি হতে পারে। এ ধরনের ঘটনার শিকার কেউ থাকলে পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। বর্তমানে তাকে রিমান্ডে নেওয়ার প্রক্রিয়া চলছে এবং তার সঙ্গে কোনো চক্র জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝