বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
নির্বাচন কমিশনের ঘোষণা, ১৪ মে আসছে হালনাগাদ ভোটার তালিকা
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:১২ পিএম  আপডেট: ১২.০৪.২০২৬ ৬:১৬ পিএম  (ভিজিট : ১০২)
X

আগামী ১৪ মে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (১২ এপ্রিল) ইসির পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।

এদিন ইসির সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন চৌধুরীর সই করা ভোটার তালিকার খসড়া প্রকাশ ও চূড়ান্তকরণ সংক্রান্ত একটি চিঠি দেশের সব উপজেলা ও থানা নির্বাচন অফিসে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত নিবন্ধিত ভোটারযোগ্য ব্যক্তিদের (যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৮ বা তার আগে) নিয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত করে সিএমএস পোর্টালে ১৫ এপ্রিল লিংক সরবরাহ করবে।

এ তালিকার ভিত্তিতে ২০ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।খসড়া ভোটার তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্ত হওয়ার অযোগ্য ব্যক্তির নাম বাদ দেওয়া, ভোটার স্থানান্তর এবং যেকোনো অন্তর্ভুক্তি, সংশোধন বা ত্রুটি-বিচ্যুতি দূরের জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩ মে।

এসব আবেদন, সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা ও রেজিস্ট্রেশন কর্মকর্তা ৬ মের মধ্যে নিষ্পত্তি করবেন। আবেদনের ওপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশনের শেষ তারিখ ১০ মে।

এরপর ১৪ মে হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। চিঠিতে আরো বলা হয়, এ কার্যক্রম চলাকালে মুদ্রিত খসড়া ভোটার তালিকা জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখতে হবে। 


ভুলত্রুটি সংশোধনের জন্য আবেদন করতে এবং জনগণকে উদ্বুদ্ধ করতে মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে নামাজ বা প্রার্থনার আগে-পরে ঘোষণা দিতে হবে। এ ছাড়া স্থানীয় ক্যাবল অপারেটর ও সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি প্রচারের ব্যবস্থা নিতে হবে।

এতে বলা হয়, মুদ্রিত খসড়া তালিকায় যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা, মৃত বা অযোগ্য ব্যক্তির নাম বাদ দেওয়া, ভোটার স্থানান্তর, অন্তর্ভুক্তি সংশোধন, ত্রুটি-বিচ্যুতি দূরীকরণ, পুরুষ তালিকায় নারী বা নারী তালিকায় পুরুষ ভোটার অন্তর্ভুক্তি এবং ধর্মসংক্রান্তসহ অন্যান্য ত্রুটি সংশোধনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। চিঠিতে উল্লিখিত সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেওয়া হয়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝