রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মাহমুদউল্লাহদের বক্তব্য শুনতে সাংবাদিকদের কাতারে তামিম ইকবাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৮:৫২ পিএম   (ভিজিট : ১৫২)
X

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল) এবারই বাংলাদেশ প্রথমবার খেলতে যাচ্ছে। সেই টুর্নামেন্টে বাংলাদেশের কোন কোন ক্রিকেটারকে দেখা যাবে, সেটার একটা ধারণা দেওয়া হয়েছে সংবাদ সম্মেলনের মাধ্যমে। সেই অনুষ্ঠানে রীতিমতো সাংবাদিক বনে গেলেন তামিম ইকবাল।

কদিন আগে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে যে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, সেটার সভাপতি এখন তামিম। আজ ডব্লিউসিএলের বাংলাদেশ দল পরিচিতি অনুষ্ঠানে স্যুটেড-বুটেড হয়ে যান তামিম। জাতীয় দলের সাবেক সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদকে দেখে তামিম বুকে জড়িয়ে ধরলেন।

তামিম করমর্দন করেছেন দেশের আরেক সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের সঙ্গেও। সাবেক সতীর্থদের সঙ্গে দেখা সাক্ষাৎ শেষে তামিম বসে পড়লেন সাংবাদিকদের চেয়ারে। কে কী বলেছেন, তা মনোযোগ দিয়ে শুনেছেন বাংলাদেশের সাবেক বাঁহাতি ব্যাটার।

ডব্লিউসিএলে মাহমুদউল্লাহ-আশরাফুলরা খেলবেন বলে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন বাংলাদেশ চ্যাম্পিয়নসের সহ-সত্ত্বাধিকারী শাহনিয়ান তানিম। মাহমুদউল্লাহর মতো তানিমেরও আশা, বাংলাদেশ এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবে। মাহমুদউল্লাহ বলেন, ‘এখানে আসায় সবাইকে অনেক ধন্যবাদ। ইউনুস ভাই, এজাজ ভাই, শামীম ভাই, আশরাফুল এবং দলের সবাইকে ধন্যবাদ। 

যদি ব্যাটিং অর্ডারের কথা চিন্তা করি, দলের জন্য যা প্রয়োজন, সেটা অবশ্যই করব। আশরাফুল যেটা বলল যে গত বছর ডিবিএসএলে আমরা চারটা সেঞ্চুরি করলাম। এই ক্রিকেট কতটা প্রতিদ্বন্দ্বিতামূলক, সেটা তো বুঝতেই পারছেন। আমরা সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি।’


মাহমুদউল্লাহ, আশরাফুল আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ায় তাদের ডব্লিউসিএলে খেলতে কোনো বাধা নেই। তামিমও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হওয়ায় তিনি ডব্লিউসিএলে অনিশ্চিত। মুশফিকুর রহিম ওয়ানডে ও টি-টোয়েন্টি ছাড়লেও টেস্ট ছাড়েননি। আর দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম দুই সেরা ক্রিকেটার সাকিব আল হাসান-মাশরাফি বিন মর্তুজার ক্রিকেটার ছাপিয়ে রাজনৈতিক পরিচয় মুখ্য হয়ে উঠেছে। তাঁদের নামে রয়েছে অসংখ্য মামলা।

সাকিব-মাশরাফি কি খেলতে পারবেন—এই প্রসঙ্গে তানিম বলেন, ‘মাশরাফি ভাই বা সাকিবের ব্যাপারেও আপনারা জানেন যে জটিলতা আছে। সুতরাং যার কাছে সহায়তা নেওয়ার বা সহায়তা চাওয়ার সুযোগ আছে, আমরা অবশ্যই তা চাইব। কিন্তু আমরা তো আইনের ঊর্ধ্বে যেতে পারি না। তবে আবারও বলছি, আমরা ক্রিকেটের মধ্যেই থাকতে চাই। আমরা সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তুজাকে ক্রিকেটার হিসেবে চিনি, রাজনীতিবিদ হিসেবে নয়। তাই তাঁরা যদি খেলতে পারেন, তবে আমাদের দরজা তাদের জন্য সবসময়ই খোলা।’

এখন পর্যন্ত দুইবার হয়েছে ডব্লিউসিএল। ২০২৪ ও ২০২৫ সালে দুইবারই টুর্নামেন্ট হয়েছে ইংল্যান্ড। প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দ্বিতীয়বার শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা। দুইবারই পাকিস্তান রানার্সআপ হয়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝