রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গুরুতর আহত মোজতবা খামেনি, মুখমণ্ডল বিকৃত হওয়ার খবর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৬:৪১ পিএম   (ভিজিট : ১৬৫)
X

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে এবং পায়েও গুরুতর আঘাত পেয়েছেন। এসব আঘাত থেকে তিনি সেরে উঠছেন, তবে এখনো চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (১১ এপ্রিল) মোজতবা খামেনির ঘনিষ্ঠ মহলের তিনজন সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়, তিনটি সূত্রই নিশ্চিত করেছে; হামলায় খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে। সেই সঙ্গে তার একটি পা বা উভয় পা-ই গুরুতর আঘাত লেগেছে।নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেছেন, ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি তার ক্ষত থেকে সেরে উঠছেন এবং মানসিকভাবে সচেতন আছেন। 

অন্য দুই সূত্র বলেছেন, আহত অবস্থাতের তিনি অডিও কনফারেন্সের মাধ্যমে দেশটির  সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন এবং চলমান যুদ্ধ এবং ওয়াশিংটনের সঙ্গে বৈঠকসহ প্রধান প্রধান বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত থাকছেন।  

এদিকে আজ শনিবার ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এমন উচ্চ-পর্যায়ের আলোচনার প্রেক্ষাপটে সিদ্ধান্ত নিতে মোজতবা খামেনির শরীর-স্বাস্থ্য কতটা উপযুক্ত- তা নিয়ে প্রশ্ন উঠেছে। মোজতবার ঘনিষ্ঠ মহলের ব্যক্তিদের ভাষ্যে গত কয়েক সপ্তাহের মধ্যে তার শারীরিক অবস্থার সবচেয়ে বিশদ বর্ণনা পাওয়া গেছে। তবে রয়টার্স এসব ভাষ্য নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে। 

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিত হামলা শুরু করে ইসরায়েল ও মার্কিন বাহিনী। সেই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ তার পরিবারের অনেকে নিহত হয়। তবে সেইদিন অল্পের জন্য বেঁচে যান তার ছেলে মোজতবা। 


এরপর গত ৮ মার্চ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন মোজতবা। তবে এখন পর্যন্ত মোজতবার কোনো ছবি, ভিডিও বা অডিও রেকর্ডিং প্রকাশিত হয়নি। এতে তার অবস্থান, শারীরিক অবস্থা এবং শাসন করার ক্ষমতা এখনও অনেকাংশেই একটি রহস্য হয়ে রয়েছে।

নতুন সর্বোচ্চ নেতার আঘাতের মাত্রা বা কেন তিনি এখনও কোনো ছবি বা রেকর্ডিংয়ে উপস্থিত হননি, সে বিষয়ে ইরানের জাতিসংঘ মিশন রয়টার্সের প্রশ্নের কোনো উত্তর দেয়নি।

এছাড়াও খামেনেইয়ের আঘাতের মাত্রা নিয়ে ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে, মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করার পর রাষ্ট্রীয় টেলিভিশনের একজন সংবাদ পাঠক তাকে ‘জানবাজ’ বলে অভিহিত করেছেন, যা যুদ্ধে গুরুতরভাবে আহতদের জন্য ব্যবহৃত একটি পরিভাষা।

অন্যদিকে গত ১৩ মার্চ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, মোজতবা খামেনি আহত হয়েছেন, সম্ভবত তিনি পঙ্গু হয়েছেন। মার্কিন গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে পরিচিত একটি সূত্র রয়টার্সকে বলেছে, ধারণা করা হচ্ছে মোজতবা খামেনি একটি পা হারিয়েছেন। তবে মোজতবার শারীরিক অবস্থা নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। এ বিষয়ে মন্তব্য করেনি ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ও।

এদিকে মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো অ্যালেক্স ভাতানকা বলেছেন, মোজতবা খামেনির আঘাতের তীব্রতা যাই হোক না কেন, তাকে ধারাবাহিকতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। তবে তার পক্ষে নিজের বাবার মতো একই স্তরের স্বতঃস্ফূর্ত কর্তৃত্ব গড়ে তুলতে কয়েক বছর সময় লাগতে পারে।

সূত্র: রয়টার্স

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝