রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আদানির সঙ্গে চুক্তি সংশোধন বিবেচনাধীন: বিদ্যুৎমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৭:০৪ পিএম  আপডেট: ০২.০৪.২০২৬ ৭:৩০ পিএম  (ভিজিট : ১০২)
X

ভারতের আদানি পাওয়ার লিমিটেডের সাথে এর সঙ্গে স্বাক্ষরিত বিদ্যুৎ ক্রয় চুক্তিটি আগের আওয়ামী লীগ  সরকারের আমলে তুলনামূলকভাবে বেশি মূল্যে করা হয়েছিল বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, আলোচনা সাপেক্ষে চুক্তিটি সংশোধনের বিষয়টি বর্তমানে বিবেচনায় রয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী আরও জানান, ২০১৭ সালে আদানি পাওয়ার (ঝাড়খণ্ড) লিমিটেডের সঙ্গে হওয়া বিদ্যুৎ ক্রয় চুক্তিটি অন্তর্বর্তী সরকারের সময় একটি জাতীয় কমিটি দ্বারা পর্যালোচনা করা হয়।

সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গঠিত ওই কমিটিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিশেষজ্ঞ, আইনজীবী, অর্থনীতিবিদ এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা অন্তর্ভুক্ত ছিলেন। পাশাপাশি আন্তর্জাতিক চুক্তি বিশেষজ্ঞ একটি আইনি প্রতিষ্ঠানের মতামতও নেওয়া হয়।

এই পর্যালোচনায় কমিটি উল্লেখ করে, চুক্তিটি দেশীয় ও আন্তর্জাতিক বাজারদরের তুলনায় বেশি দামে সম্পাদিত হয়েছে। মন্ত্রী বলেন, জাতীয় কমিটির সুপারিশ অনুযায়ী সরকার এখন দুটি বিকল্প বিবেচনা করছে আন্তর্জাতিক সালিশি আদালতে যাওয়া অথবা আদানি পাওয়ারের সঙ্গে আলোচনার মাধ্যমে চুক্তির শর্ত সংশোধন করা।

আ.দৈ/এসআইপি 


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝