রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দেড় দিনের তেল বিক্রি এখন দুই ঘণ্টায়, জানালেন মন্ত্রী
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৬:০৪ পিএম   (ভিজিট : ৯২)
X

আগে যে পরিমাণ তেল দেড় দিনে বিক্রি হতো, এখন তা দুই ঘণ্টায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। এ সময় তিনি আতিঙ্কত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল ক্রয় করার আহ্বানও জানান।

জ্বালানিমন্ত্রী বলেন, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে। প্রতিদিন যে পরিমাণ তেলের প্রয়োজন সে পরিমাণ তেল আমরা সরবরাহ করছি।

বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আলোকসজ্জাসহ বিদ্যুতের অপ্রয়োজনীয় খরচ বন্ধ রাখার আহ্বান জানিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, মানুষের মাঝে যদি আতঙ্ক তৈরি হয়, তাহলে তা রোধ করা কঠিন।


সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, যে পরিমাণ তেল দেয়ার কথা দেয়া হচ্ছে। কিন্তু ইরান ঘটনার পর থেকে হঠাৎ বিক্রি বেড়ে গেছে। আগে যা দেড় দিনে বিক্রি হতো, এখন তা দুই ঘণ্টায় বিক্রি হয়। পেট্রোল সরবরাহ হয় না, এটা ঠিক নয়।  মানুষ আতঙ্কিত হয়ে, লাইনে দাঁড়াচ্ছেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝