রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৪ জেলায় নতুন প্রশাসক নিয়োগ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৭:৪২ পিএম   (ভিজিট : ৯২)
X

দেশের ৪ জেলার প্রশাসকদের সরিয়ে তাদের স্থলে নতুন প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন প্রশাসক নিয়োগ দেয়া জেলাগুলো হলো- রাজবাড়ী, ঠাকুরগাঁও, পাবনা ও রংপুর।

এরমধ্যে সিনিয়র সহকারী সচিব জেতী প্রু’র সই করা প্রজ্ঞাপনে এই ৪ জেলার বিদ্যমান প্রশাসকদের পরবর্তী পদায়নের জন্য তাদের চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। 

তারা হলেন- পাবনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. শাহেদ মোস্তফা, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্‌ ইসরাত ফারজানা, রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল আহসান এবং রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্‌ সুলতানা আক্তার।

অন্যদিকে সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেনের সই করা আরেকটি প্রজ্ঞাপনে এসব জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয়ার বিষয়টি জানানো হয়েছে। 


এরমধ্যে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) পরিচালক (উপসচিব) মিজ্‌ আফরোজা পারভীনকে রাজবাড়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হককে ঠাকুরগাঁও, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামকে পাবনা এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সচিব (উপসচিব) মোহাম্মদ রুহুল আমিনকে রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা ওই প্রজ্ঞাপনগুলোয় উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, নতুন সরকার গঠনের পর প্রশাসনে রদবদল অব্যাহত রয়েছে। সবশেষ মঙ্গলবারও (৩১ মার্চ) দেশের ১৪ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ওইদিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝