রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৬ দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৭:২২ পিএম  আপডেট: ৩০.০৩.২০২৬ ৭:৩১ পিএম  (ভিজিট : ৭০)
X

রাজধানীর মিরপুর থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ও সেনাবাহিনীর বহিষ্কৃত কর্মকর্তা মো. আফজাল নাছেরের বিরুদ্ধে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (৩০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।

আজ দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) কফিল উদ্দিন আসামিকে হাজির করে  জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত ওই আবেদনের ওপর শুনানি গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম। মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত রোববার গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়।

 ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান,মামলার এজাহার উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে দেশি অস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগের ৫০০-৭০০ নেতাকর্মী। এ সময় শেখ মামুন খালেদের নির্দেশে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে এলোপাতাড়ি গুলি চালানো হয়। তাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন। চিকিৎসাধীন অবস্থায় গত ২১ জুলাই শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৫ সালের জুলাইয়ে মিরপুর থানায় মামলা দায়ের করা হয়।

সূত্র মতে, গত ২৫ মার্চ ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করে ডিবি। মিরপুর থানার একটি হত্যা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে শেখ মামুন খালেদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রোববার রাতে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয় বলে ডিবি সূত্রে জানা গেছে। ওয়ান-ইলেভেনের সময় তারেক রহমানকে (বর্তমান প্রধানমন্ত্রী) আটক এবং নির্যাতনে যেসব সেনা কর্মকর্তা জড়িত ছিলেন তাদের অন্যতম অবসরপ্রাপ্ত লে. কর্নেল আফজাল। সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইতে থাকার সময় তিনি বিএনপি দমনে বেশি সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে।

আ. দৈ./কাশেম/ ইমু


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝