ভোটের পূর্ণ প্রতিবেদন জমা না দেওয়ায় নিবন্ধন বাতিলের আশঙ্কা
নিজেস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ প্রতিবেদন এখনো জমা দেননি দেশীয় পর্যবেক্ষকরা। এক্ষেত্রে পর্যবেক্ষক সংস্থাগুলোকে তাগাদা দিয়ে চিঠি পাঠাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এরপরও কেউ সাড়া না দিলে বাতিল হতে পারে নিবন্ধন।
রোববার (১৫ মার্চ) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।তারা বলছেন, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮১টি পর্যবেক্ষক সংস্থার ৫৫ হাজার ৪৫৪ জন দেশীয় পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করেছেন।
নীতিমালা অনুযায়ী, নির্বাচনের সাত দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন ও ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে হয়। এক্ষেত্রে এখনো পূর্ণাঙ্গ প্রতিবেদন কেউ জমা দেয়নি।
এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার জন্য শিগগিরই আমরা চিঠি দেবো। এরপরও কেউ প্রতিবেদন না দিলে ব্যবস্থা নেওয়া হবে। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আ.দৈ/আরএস





















