রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হাইকোর্টে ৪ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৪:৫১ পিএম   (ভিজিট : ৫৮)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে ২০২৪ সালের রাজধানী ঢাকা সহ সারাদেশে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে পুলিশের গুলিশে অনেক হতাহতের ঘটনা ঘটে।ওই বছর জুলাই আন্দোলনে যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতিসহ চার মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তাকে দেওয়া জামিন দেওয়া হয়।

 আজ বোরবার (১৫ মার্চ)সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন সংক্রান্ত মামলার রায় প্রকাশ করা হয়েছে। 

রায়ে হাইকোর্ট বলেছেন, ৮১ বছর বয়সী সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে তার বয়স বিবেচনায় জামিন দেওয়া হয়েছে। জামিন সংক্রান্ত বিষয়ে ৭ পৃষ্ঠার রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।হাইকোর্টের বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ জামিনের রায়ে এমন পর্যবেক্ষণ দিয়েছেন।

এর আগে, গত ৪ মার্চ চার মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দেন হাইকোর্ট। হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এই রায় দেন। উল্লেখ্য ২০২৫ সালের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।

বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে এ মামলা ছাড়াও আরও চারটি মামলা হয়। তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে গত ২৭ আগস্ট শাহবাগ থানায় একটি মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। একই বছরের ২৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় আরেকটি মামলা করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভুঁইয়া।

একই অভিযোগে নারায়ণগঞ্জের বন্দর থানায় ২৫ আগস্ট আরেকটি মামলা করেন জনৈক নুরুল ইসলাম মোল্লা। এর আগে প্লট জালিয়াতিতে দুর্নীতির অভিযোগে গত ৪ আগস্ট দুর্নীতি দমন কমিশনও (দুদক) একটি মামলা করে।  
এসব মামলায় নিম্ন আদালতে জামিন নামঞ্জুরের পর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন এ বি এম খায়রুল হক। পরে হাইকোর্ট ৫ মামলায় জামিন প্রশ্নে রুল জারি করেন। 

এরপর গত ১১ মার্চ বিধিবহির্ভূতভাবে রাজউকের প্লট গ্রহণের অভিযোগে দুদকের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুলকে জামিন দেন হাইকোর্ট। 
হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত  বেঞ্চ এ আদেশ দেন। আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

বিধিবহির্ভূতভাবে রাজউকের প্লট গ্রহণের অভিযোগে গত বছরের আগস্টে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে মামলা করে দুদক।

খায়রুল হকসহ আটজনকে আসামি করা হয় মামলায়। অন্যরা হলেন—রাজউকের সাবেক চেয়ারম্যান মো. নুরুল হুদা, সাবেক সদস্য (অর্থ) ও সদস্য (এস্টেট) আ ই ম গোলাম কিবরিয়া, সাবেক সদস্য (অর্থ) মো. আবু বক্কার সিকদার, সাবেক সদস্য (পরিকল্পনা) মো. আনোয়ারুল ইসলাম সিকদার, সাবেক সদস্য (এস্টেট) আখতার হোসেন ভূঁইয়া, সাবেক যুগ্মসচিব ও সদস্য (উন্নয়ন) এম মাহবুবুল আলম এবং সদস্য (প্রশাসন ও ভূমি) নাজমুল হাই।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝