রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি সাশ্রয়ের জন্য কর্মকর্তাদের গণপরিবহন ব্যবহার করার আহ্বান
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৮:৩২ পিএম   (ভিজিট : ৬৫)
X

চলমান বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ি ব্যবহার সীমিত করে গণপরিবহন ব্যবহারের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১১ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে জারি করা এক সার্কুলারের মাধ্যমে দেশের সব তফসিলি ব্যাংককে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

বিআরপিডির সার্কুলার লেটার নং–১০-এ বলা হয়েছে, আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কা থাকায় জ্বালানি তেলের সাশ্রয় নিশ্চিত করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে ব্যাংকের কর্মকর্তাদের অপ্রয়োজনীয় যাতায়াত কমিয়ে ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করতে বলা হয়েছে।


এছাড়া দাপ্তরিক ভ্রমণের ক্ষেত্রে মিতব্যয়িতা অবলম্বনের পাশাপাশি ‘কার-পুলিং’ বা একাধিক কর্মকর্তা মিলে একটি যানবাহন ব্যবহারের ব্যবস্থাও নিতে বলা হয়েছে।

জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি ব্যাংকগুলোতে বিদ্যুৎ ব্যবহারে সংযম আনার জন্যও কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে।এর মধ্যে রয়েছে—অফিসের প্রধান কার্যালয়, শাখা ও উপশাখায় অপ্রয়োজনে লাইট ও এয়ার কন্ডিশনার (এসি) বন্ধ রাখা, এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামানো এবং ব্যাংক ভবনের অতিরিক্ত আলোকসজ্জা ও প্রচারণামূলক বৈদ্যুতিক ডিসপ্লে বোর্ড ব্যবহারে সংযম দেখানো।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় সম্পদের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যেই এ নির্দেশনা জারি করা হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

 আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝