রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সংসদ শুরু করে জুলাই সনদ ভেঙেছে বিএনপি: সারজিস আলম
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৮:০০ পিএম   (ভিজিট : ১৫০)
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জুলাই সনদ ভঙ্গ করে জাতীয় সংসদের কার্যক্রম শুরু করেছে, যা দেশের মানুষের জন্য ভালো বার্তা নয়।
 
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারজিস এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে কিশোর কণ্ঠ ফাউন্ডেশন।
 
‘জুলাই সনদ ভঙ্গ’ অভিযোগ সারজিস আলম বলেন, জুলাই সনদ অনুযায়ী সংসদের স্পিকার সরকারি দল থেকে হলেও ডেপুটি স্পিকার বিরোধীদল থেকে হওয়ার কথা ছিল। কিন্তু ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ব্যারিস্টার কায়সার কামালকে, যিনি বিএনপি সমর্থিত সংসদ সদস্য।
 

সারজিস বলেন, এটি জুলাই সনদের নীতির সঙ্গে সাংঘর্ষিক এবং এর মাধ্যমে বিএনপি নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে।
রাষ্ট্রপতির মাধ্যমে স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ অনুষ্ঠানের প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, অতীতে যে ফ্যাসিবাদী সরকারের রাষ্ট্রপতি ছিলেন, তার মাধ্যমেই নতুন সরকার কার্যক্রম শুরু করেছে।

সারজিসের ভাষায়, তারা আবারও স্বৈরাচারের লেজ ধরে তাদের কার্যক্রম শুরু করেছে, যা আমাদের মর্মাহত করেছে। 
 অনুষ্ঠানে পঞ্চগড় জেলার চতুর্থ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষার বিজয়ীদের হাতে ল্যাপটপ, বাইসাইকেল, ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। 
 
এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন এবং কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাশেদ ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 আ.দৈ/আরএস

 



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝