রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সংবিধান মেনে কাজ শুরু করেছি, মেনে চলব ভবিষ্যতেও: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৮:২৯ পিএম   (ভিজিট : ৮০)
X

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার সংবিধান মেনেই ক্ষমতায় এসেছে এবং ভবিষ্যতেও সব কার্যক্রম সংবিধান অনুসরণ করেই পরিচালিত হবে।

মঙ্গলবার (১০ মার্চ) এক অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত ‘গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার সুরক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকারের প্রতি আইনজীবী সমাজের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার গঠনসহ সব কার্যক্রমই সংবিধানের বিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আলাদা শপথের দাবি তুলছে এবং জোর করে এসব কথা বলছে।

সালাহউদ্দিন আহমদ আরও জানান, সরকার ‘জুলাই সনদ’ বাস্তবায়নে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ এবং তা বাস্তবায়নে কাজ চলছে।সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, যারা এখন সমালোচনা করছেন, তাদের অনেকেই নির্বাচনের পর সুবিধা বুঝে আগে স্বাক্ষর করেছিলেন।

 আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝