রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভোলার সব সড়কে বাস চলাচল বন্ধ ঘোষণা
ভোলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৬:০৬ পিএম   (ভিজিট : ৪৬)
X

ভোলা চরফ্যাশন উপজেলায় সিএনজিচালকদের বিরুদ্ধে বাস শ্রমিকদের ওপর হামলা ও বাসে ভাঙচুরের অভিযোগ উঠেছে। হামলায় জড়িতদের বিচারের দাবিতে ভোলার ৫টি অভ্যন্তরীণ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস শ্রমিক ইউনিয়ন।

সোমবার (৯ মার্চ) দুপুর ১টা থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এসব রুটে চলাচলকারী যাত্রীরা। এর আগে, এদিন দুপুর সাড়ে ১২টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলা শহরে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ বাস শ্রমিকদের।

সরেজমিনে ভোলা সদরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, দুপুর ১টার দিকে বাস শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখে বাসস্ট্যান্ডের সামনের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে প্রায় ২০ মিনিট সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশ গিয়ে সড়কের গাছের গুঁড়ি সরিয়ে অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক করেন। এছাড়া সড়কে কোনো সিএনজি পেলে সেসবের গতিরোধ করে বাসস্টান্ডের অভ্যন্তরে ঢুকিয়ে রাখছেন তারা।


ভোলা জেলা বাস মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান অভিযোগ করে বলেন, চরফ্যাশন উপজেলা শহরের সিএনজি স্ট্যান্ড বানিয়ে তারা যাত্রী ওঠানামা করে। আজ দুপুরে চরফ্যাশন উপজেলায় আমাদের বাস শ্রমিকদের ওপর সিএনজি শ্রমিকরা হঠাৎ হামলা চালিয়েছে এবং একটি বাস ও বাস কাউন্টারে ভাঙচুর চালিয়েছে তারা। এ হামলার প্রতিবাদে এবং জড়িতদের বিচারের দাবিতে আমরা ভোলার ৫টি রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রেখেছি।

তবে এসব অভিযোগের বিষয়ে সিএনজিচালক ও মালিক সমিতির পক্ষ থেকে কারো বক্তব্য পাওয়া যায়নি। ভোলা জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল গনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক করেছি। তবে বাস চলাচল বন্ধ রয়েছে। বাস চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের সাথে কথা বলছি। 

 আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝