রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভোজ্যতেলের বাজার স্থিতিশীল, দাম বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৫:৪৩ পিএম   (ভিজিট : ৮৩)
X

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে জ্বালানি তেল কিংবা ভোজ্যতেলের কোনো সংকট নেই। দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং বাজারেও এর সরবরাহ স্বাভাবিক আছে। কাজেই ভোজ্যতেলের দাম বাড়ার প্রশ্নই আসে না।

সোমবার (৯ মার্চ) সচিবালয়ে ভোজ্যতেলের সরবরাহ নিয়ে উৎপাদক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বৈঠকে আমদানিকারক ও উৎপাদকরা মন্ত্রণালয়কে জানিয়েছেন, দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহেও কোনো সমস্যা নেই।


তবে প্যানিক বায়িংয়ের কারণে কোথাও কোথাও ভোজ্যতেল সাময়িকভাবে শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে বলে জানান মন্ত্রী। এ অবস্থায় ভোক্তাদের আতঙ্কিত হয়ে অতিরিক্ত ভোজ্যতেল না কেনার পরামর্শ দেন তিনি।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ভোজ্যতেলের দাম এক টাকাও বাড়বে না। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে অভিযান জোরদার করা হবে। তিনি আরও জানান, বাজারে নজরদারি চালাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান অব্যাহত থাকবে।

 আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝