রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইরানকে মোকাবিলার হুঁশিয়ারি সৌদি আরবের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৭:০৪ পিএম   (ভিজিট : ১৩০)
X

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর যৌথ হামলা টানা নবম দিনে গড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যদি শর্তহীনভাবে আত্মসমর্পণ না করে, তাহলে হামলা অব্যাহত থাকবে।

এদিকে এসব হামলার জেরে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাল্টা আক্রমণ শুরু করেছে বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে সৌদি আরব-এর নামও উঠে এসেছে।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে দাবি করা হয়, ইরানে হামলার বিষয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নেপথ্যে ভূমিকা রেখেছেন এবং যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নিতে চাপ দিয়েছেন।

সাম্প্রতিক পরিস্থিতিতে রিয়াদ তেহরানকে জানিয়েছে, তারা ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের কূটনৈতিক সমাধান চায়। তবে ইরান যদি সৌদি ভূখণ্ড বা তাদের জ্বালানি খাতে হামলা চালাতে থাকে, তাহলে সৌদি আরব পাল্টা জবাব দিতে বাধ্য হবে।


বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট চারটি সূত্র বার্তা সংস্থা রয়টার্স-কে জানিয়েছে, শনিবারই এই বার্তা ইরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর কাছে সাম্প্রতিক হামলার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

এর আগে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি-র সঙ্গে ফোনে কথা বলেন। ওই আলোচনায় সৌদি আরব তাদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছে বলে সূত্রগুলো জানিয়েছে।

সৌদি পক্ষ থেকে আরও বলা হয়েছে, যদি সৌদি ভূখণ্ড বা গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলা অব্যাহত থাকে, তাহলে রিয়াদ যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের জন্য নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে পারে এবং প্রয়োজনে পাল্টা প্রতিশোধও নেবে। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সৌদি ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝