রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ম্যানহোল থেকে কুকুরছানা উদ্ধার, ক্রীড়া প্রতিমন্ত্রী ও বাওয়ার উদ্যোগ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৬:৫১ পিএম   (ভিজিট : ৮১)
X

রাজধানীর গুলশানে মাঝরাতে ম্যানহোলের সুয়ারেজ লাইনে আটকে পড়া পাঁচটি সদ্যজাত কুকুর ছানাকে উদ্ধার করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শনিবার (০৭ মার্চ) রাতে বাড়ি ফেরার পথে কুকুর ছানাগুলোর অস্বাভাবিক চিৎকার শুনে উদ্ধার অভিযানে নামেন আমিনুল হক। পরে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া) সহযোগিতায় ছানাগুলোকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। গুলশান এলাকা অতিক্রম করার সময় হঠাৎ সুয়ারেজ লাইন থেকে কুকুর ছানার আর্তনাদ শুনতে পান তিনি। সন্দেহ হলে তিনি গাড়ি থামিয়ে শব্দের উৎস খুঁজতে থাকেন। একপর্যায়ে রাস্তার পাশে একটি গভীর ম্যানহোলের ভেতরে পাঁচটি সদ্যজাত কুকুর ছানা আটকে থাকতে দেখেন।

প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা প্রথমে নিজেরাই ছানাগুলো উদ্ধারের চেষ্টা করেন। তবে ম্যানহোলটি দুর্গম হওয়ায় প্রাথমিক চেষ্টা সফল হয়নি। পরে তিনি বনবিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া) সঙ্গে যোগাযোগ করেন। 


খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন বাওয়া’র সদস্যরা। দীর্ঘ সময় ধরে অত্যন্ত সতর্কতার সঙ্গে উদ্ধার তৎপরতা চালিয়ে একে একে পাঁচটি ছানাকেই ওপরে তুলে আনা হয়। উদ্ধার হওয়া ছানাগুলোর চোখ এখনো ফোটেনি বলে জানা গেছে। পরে সেগুলোকে তাদের মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

এদিকে, প্রতিমন্ত্রীর এমন মানবিক উদ্যোগের প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দা ও প্রাণীপ্রেমীরা। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, প্রাণীকুলের প্রতি মমতা দেখানো আমাদের নৈতিক দায়িত্ব। ছানাগুলোর চিৎকার শুনে নিজেকে স্থির রাখতে পারিনি। সবাই মিলে তাদের বাঁচাতে পেরে ভালো লাগছে।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান, প্রতিমন্ত্রীর তাৎক্ষণিক উদ্যোগ এবং সঠিক সময়ে খবর দেওয়ার কারণেই নতুন প্রাণগুলো রক্ষা পেয়েছে।

আ.দৈ/আরএস


 


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝