ঈদে বাড়তি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি করল সরকার
নিজেস্ব প্রতিবেদক

নির্বাহী আদেশে আগামী ১৮ মার্চ সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব এ বি এম আবু বাকার ছিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরিপত্র
বিজ্ঞপ্তি বলা হয়, সরকার কর্তৃক আসন্ন শব-ই-কদর ও ঈদ-উল-ফিতরের পূর্ব নির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ-২০২৬ (বুধবার) নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হলো। ছুটিকালীন সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।
আ.দৈ/আরএস




















