রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে অস্থিরতার কোনো কারণ নেই, পরিস্থিতি স্থিতিশীল: প্রতিমন্ত্রী ইশরাক
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৭:৩৬ পিএম   (ভিজিট : ৮৫)
X

রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বাজার পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

শনিবার (৭ মার্চ) রাজধানীর শ্যামবাজারে এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে পাইকারি ও খুচরা বাজার পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।


পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ভোক্তাদের স্বার্থ বিবেচনায় রেখে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে হবে। তিনি সতর্ক করে বলেন, ঈদকে কেন্দ্র করে কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করতে পণ্য মজুত করতে না পারে। এ বিষয়ে প্রশাসনের নজরদারি ও তদারকি অব্যাহত থাকবে।

ইশরাক হোসেন আরও বলেন, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। একই সঙ্গে চলমান গ্যাস সংকট নিরসনেও সরকার কাজ করছে এবং ঈদের আগেই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝