রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দেশের ক্রিকেটে সাকিব আল হাসানের দ্রুত প্রত্যাবর্তন, জানালেন আসিফ আকবর
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৮:১৫ পিএম   (ভিজিট : ১১৫)
X

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : দেশের হয়ে খেলার ফিরতে সাকিব আল হাসানের বিষয়গুলো নিয়ে যে আইনগত জটিলতার সৃষ্টি হয়েছিল- সেইগুলো সমাধানের জন্য ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবি একসাথে কাজ করছে। 

খুবই দ্রুততম সময়ের মধ্যে সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে বলে জানিয়েছেন, বিসিবির পরিচালক ও বয়স ভিত্তিক টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর। 

আজ বুধবার দুপুরে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৮ জাতীয় ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৫-২০২৬ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসে এসব কথা বলেছেন বিসিবির বয়স ভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর।


এসময় তিনি আরো বলেন কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এমিউজমেন্ট পার্কসহ তারকার মানের হোটেল তৈরির পরিকল্পনা রয়েছে, তাছাড়া এখানে গ্যালারী সহ অনেক গুলো কাজ বাকি রয়েছে। কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে নিয়মিত খেলা হচ্ছে, তবে বড় কোনো টুর্ণামেন্ট আয়োজন করার মতো সুযোগ সুবিধা নেই।

এসময় আসিফ আকবরের সাথে ছিলেন বিসিবি গেম ডেভেলপমেন্ট এর অপারেশন হেড কাজী হাবিবুল বাশার সুমন, নির্বাচক মেহরাব হোসেন অপি।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝