বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
পরিস্থিতি স্বাভাবিক হলে নিহতদের লাশ দেশে আনা হবে: শামা ওবায়েদ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৭:২২ পিএম   (ভিজিট : ১০৬)
X

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক হলেই নিহত দুই বাংলাদেশির লাশ ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র, বিমান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শামা ওবায়েদ জানান, মধ্যপ্রাচ্যে হামলায় দুইজন বাংলাদেশি নিহত হয়েছেন।

আমরা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক হলেই নিহত দুই বাংলাদেশির লাশ ফিরিয়ে আনা হবে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় আরব আমিরাত ও বাহরাইনে দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বিভিন্ন দেশে আহত হয়েছেন ৭ জন বাংলাদেশি।


প্রতিমন্ত্রী জানান, প্রবাসী নাগরিকরা যেন সমস্যায় না পড়েন, সেজন্য আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছি। প্রবাসী নাগরিকদের জন্য যা যা করণীয় আমরা সেটা করব।

মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক ও প্রতিমন্ত্রী নূরুল হক, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত প্রমুখ অংশ নেন।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝