রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধ কখন থামবে তা ইরান নির্ধারণ করবে: আরাগচি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৫:৩৭ পিএম   (ভিজিট : ৯৬)
X

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ‘যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে সেই সিদ্ধান্ত নেবে ইরানই।’ রবিবার (১ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পূর্ব ও পশ্চিমে দুই দশকের পরাজয় থেকে ইরান শিক্ষা নিয়েছে। এই কথার মাধ্যমে তিনি মূলত ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের দিকে ইঙ্গিত করেন।

আরাগচি বলেন, ‘আমাদের রাজধানীতে বোমা হামলা আমাদের যুদ্ধ পরিচালনার সক্ষমতায় কোনো প্রভাব ফেলবে না। বিকেন্দ্রীভূত মোজাইক প্রতিরক্ষা কাঠামোর কারণে আমারাই সিদ্ধান্ত নিতে পারছি, কখন এবং কিভাবে যুদ্ধের সমাপ্তি ঘটবে।’

কয়েক সপ্তাহ ধরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা চলমান থাকা অবস্থায় নতুন করে উত্তেজনা বাড়ে। ওমানের মধ্যস্থতায় শুরু হওয়া এই আলোচনা চলাকালেই গত ২৮ ফেব্রুয়ারি সকাল থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করে।


এর আগে বৃহস্পতিবার জেনেভায় অনুষ্ঠিত সর্বশেষ দফার বৈঠকে উভয় পক্ষই ‘উল্লেখযোগ্য অগ্রগতির কথা স্বীকার করেছিল। তবে সাম্প্রতিক সামরিক অভিযানের কারণে সেই কূটনৈতিক প্রচেষ্টা এখন ভেস্তে গেছে।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হয়েছেন বলে জানিয়েছে ইরান। পাশাপাশি, কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও শতাধিক বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন।

এর জবাবে ‘অপারেশন ট্রু প্রমিস ৪’ নামে সামরিক অভিযান শুরু করেছে ইরান। এতে ইসরায়েলি লক্ষ্যবস্তু ও অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝