রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তা পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৫:২১ পিএম   (ভিজিট : ৮৯)
X

ইরানসহ মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধাবস্থায় সেখানে অবস্থানরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের নিরাপত্তা ও সার্বিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

রোববার (১ মার্চ) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে এক জরুরি বৈঠকে তিনি প্রবাসীদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।


বৈঠক সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে অনেক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন অসংখ্য বাংলাদেশি যাত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের যথাযথ দেখভাল এবং তাদের গন্তব্যে পৌঁছানোর বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে তদারকি করছেন। 

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিমান প্রতিমন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রী বর্তমানে বিমানবন্দরে অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যাত্রীদের সহায়তা প্রদান করছেন।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝