রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শত্রুদের পরাজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ইরানের সেনাবাহিনী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৫ পিএম   (ভিজিট : ১৬৩)
X

মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সব সামরিক লক্ষ্যবস্তু ‘ইরানি ক্ষেপণাস্ত্রের শক্তিশালী আঘাতে’ বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

এক বিবৃতিতে বাহিনীটি জানিয়েছে, শত্রু চূড়ান্ত পরাজয় না হওয়া পর্যন্ত এ অভিযান নিরবচ্ছিন্নভাবে চলবে। এতে আরও বলা হয়েছে, এ অঞ্চলে থাকা সব মার্কিন সম্পদ ও স্থাপনাকে ইরানের সেনাবাহিনীর জন্য ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।


এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা উত্তর-পশ্চিম ইরানের জানজান শহরে একটি শক্তিশালী বিস্ফোরণের খবর দিয়েছে।অন্যদিকে, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল রাজধানী তেহরানের বাসিন্দাদের শহর ছাড়ার পরামর্শ দিয়েছে।

এক বিবৃতিতে তারা বলেছে, আপনারা যতদূর সম্ভব পরিস্থিতি শান্ত থাকতে, সামর্থ্য থাকলে নিরাপদবোধ করেন এমন অন্য কোনো স্থান বা শহরে চলে যান।

সূত্র: আল জাজিরা

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝