রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মন্ত্রী আগমনের খবরে নিউমার্কেটে ফুটপাত ফাঁকা
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৮ পিএম   (ভিজিট : ৫৫)
X

রাজধানীর নিউমার্কেটে একটি ফুটওভার ব্রিজের উদ্বোধন করতে আসবেন সড়ক পরিবহন ও সেতু, নৌ পরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। এজন্য ফুটওভার ব্রিজের আশপাশের ফুটপাতে থাকা দোকান সরিয়ে দিয়েছে পুলিশ। এতে সড়কে কিছুটা শৃঙ্খলা এসেছে। আগে যেখানে হাটা কষ্টকর ছিল সেখানে গাড়ির গতি অনেকটা বেড়েছে।

সাধারণ মানুষরা বলছেন, প্রতিদিন যদি মন্ত্রী আসতেন আর ফুটপাতের দোকান সরিয়ে দেওয়া হতো তাহলে যাতায়াতে এত কষ্ট আর হতো না। শনিবার (২৮ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর নিউমার্কেটে সরেজমিনে এ চিত্র দেখা গেছে।

সরেজমিন দেখা যায়, মন্ত্রী আসবেন সেজন্য নিউমার্কেট, ধানমন্ডি থানা বিএনপির নেতাকর্মীরা জড়ো হন। মন্ত্রীকে স্বাগত জানিয়ে টানানো হয় ব্যানার। যেখানে ছোট ছোট দোকানে সড়কের অনেকাংশ দখল হয়ে থাকতো সেখানে দোকানই নেই। এতে নিউমার্কেটের সামনের মিরপুর রোড দিয়ে যানচলাচলে গতি বাড়ে।

সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ যাত্রীরা বলছেন, নিউমার্কেটের যানজটের অন্যতম কারণ সড়কে থাকা ফুটপাতের দোকান। এসব দোকান সড়কের অনেকটা জায়গাজুড়ে থাকে। এতে ভয়াবহ যানজটে পড়তে হয় সাধারণ মানুষের। দোকান না থাকায় চলাচলে আজ কিছুটা স্বস্তি মিলেছে।


মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তি বলেন, প্রতিদিনই এই সড়ক দিয়ে যাতায়াত করি। জ্যামে অনেক সময় নষ্ট হয়। ফুটপাতে দোকান থাকার কারণেই যানজট হয়। শুনেছি আজ মন্ত্রী আসবেন। এজন্য বোধহয় দোকানগুলো সব তুলে দিয়েছে। সাধারণ মানুষ স্বস্তি পাচ্ছে। প্রতিদিন যদি মন্ত্রী আসতেন তাহলে দোকানগুলো আর থাকতো না।

সালমান নামের আরেক ব্যক্তি বলেন, মন্ত্রী আসবে এজন্য দোকান উঠানো হয়েছে। চলে গেলে দোকান আবারও বসবে। নিউমার্কেটের ফুটপাতে দোকান না বসলে বসবে কোথায়! এ কথা বলে একটু হাসি দেন তিনি।

মন্ত্রী আসার খবরে পুলিশের ট্রাফিক বিভাগকেও বেশ দায়িত্বশীল থাকতে দেখা গেছে। আগে যেখানে যত্রতত্র যাত্রী উঠাতে বাস থামতো আর যানজট তৈরি হতো সেখানে আজ চলতি কোনো গাড়িই দাঁড়াতে পারছে না। বেশ কয়েকজন ট্রাফিক পুলিশ সদস্য ও কর্মকর্তাকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : [email protected]

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝